চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবক নিহত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে।
নিহত নজরুল ইসলাম (২০) কেলিশহর ইউনিয়নের আদর্শ পাড়ার শের আলীর ছেলে। তিনি জেনারেটর পরিচালনার কাজ করতেন।
শুক্রবার সকালে সাধন মার্কেটে জেনারেটর চালু করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বিদ্যুতস্পৃষ্ট নজরুলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
