কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনার শিকার ওই দুই ব্যক্তি রেললাইনে দাঁড়িয়ে ছিলেন।এসময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।”
এ ব্যাপারে জিআরপি থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আখেরুজ্জামান।
