বাগেরহাটে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় বারুইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ি গ্রামের এ ঘটনায় মারা যান সালাম মীর (৫৫)।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান জানান, ঘটনার পর থেকে নিহতের ছেলে রবিউল মীর (২৫) পলাতক রয়েছে।
গত সপ্তাহ থেকে রবিউল টাকা দেয়া বন্ধ করে দেয়ায় মোটরসাইকেলটি জব্দ করেন সালাম। এ নিয়ে সকালে কাটাকাটির এক পর্যায়ে রবিউল ক্ষুব্ধ ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা গুরুতর আহত সালামকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
