চুয়াডাঙ্গায় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, আটকবর গুইচারা মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাথা বিহীন লাশটি উদ্ধার করে।
ওসি বলেন, “ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোনো এলাকা থেকে অপহরণ করে এনে তাকে গলা কেটে হত্যা করেছে।”
