আনোয়ারায় জমি নিয়ে মারামারিতে একজনের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় জমি নিয়ে মারামারির সময় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন এক ব্যক্তি।
আনোয়ারা থানার ওসি হুমায়ুন কবির জানান, দুপুরে মারামারির সময় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে সবুর আহত হন।।
পরে পরিবারের সদস্যরা সবুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
