ঝালকাঠীতে জামায়াত নেতা আটক
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত হেমায়েত উদ্দিন (৫০) রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতামূলক কাজের পরিকল্পনার আশঙ্কায় হেমায়েত উদ্দিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
তার বিরুদ্ধে হরতালসহ বিভিন্ন সময় নাশকতার অভিযোগে রয়েছে বলে জানান তিনি।
