একরাম হত্যায় কাওসারের জবানবন্দি
ফেনীর ফুলগাজী উপজেলা উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় আরমান হোসেন কাওসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে আসামি আরমান হোসেন কাওসার ও সাইদুল ইসলাম পবনকে মঙ্গলবার বিকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
ফাইল ছবি
অপর আসামি সাইদুল ইসলাম পবনের রিমান্ড শেষ হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে তদন্তম কর্মকর্তা জানান।
এ পর্যন্ত ১৪ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
