২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে যুবক খুন

নরসিংদীর শিবপুর  উপজেলায় মদ বেচাকেনা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 07:10 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার মঙ্গলবার দত্তেরগাঁও গ্রামে  এ হামলায় আহত হন সাইফুল ইসলাম (২৬)। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। সাইফুল পুবেরগাঁও গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে।

শিবপুর মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার রাতে ঋষি পাড়ায় সাইফুল ইসলামসহ ২/৩ যুবক বাংলা মদ  কিনতে চাইলে বিক্রেতারা  মদ নাই বলে জানান।

এতে তারা ক্ষুব্দ হয়ে বিক্রেতাদের গালাগাল দিলে দুপক্ষের  মধ্যে হাতাহাতি হয়।

এর জেরে মঙ্গলবার  সকালে কাজল ঋষি  ও জগদীশ ঋষি নামে দুইব্যক্তি সাইফুলকে কুপিয়ে খুন করে, বলেন ওসি মিজানুর।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।