শ্রীমঙ্গলে সংঘর্ষে আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের সংঘর্ষে আহত এক মাদ্রাসারছাত্রের মৃত্যু হয়েছে।
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মুমিন মিয়ার (১২) মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
মুমিন স্থানীয় বিবি মেহেরজান রহমানিয়া দারুস সালাম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র এবং মৌলভীবাজার সদরের গিয়াসনগর গ্রামের খলিল মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আব্দুস ছালেক জানান, গত শনিবার (১৪ জুন) শ্রীমঙ্গল উপজেলা সদরে যানবাহন পার্কিং করা নিয়ে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের সংঘর্ষে আহত হয় মুমিন।
