২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছেন, আহত হন একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 06:13 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

মঙ্গলবার দুপুরে মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় আল আমিন গ্রুপের সানি স্পিনিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন সিরাজগঞ্জ সদরের হরিণা এলাকার প্রয়াত দানেজ উদ্দিনের ছেলে আবু সাঈদ (৬০) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মুরাদপুরের হবিব চৌধুরীর ছেলে মো. ইব্রাহীম হোসেন (১৮)।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বৃষ্টিতে কারখানার নিরাপত্তাকর্মীদের কক্ষের বারান্দায় হাঁটু পানি জমে যায়। জমে থাকা পানি বিদ্যুতায়িত হয়েছিল। বৃষ্টি থেমে গেলে নিরাপত্তাকর্মী আবু সাঈদ কক্ষের বাইরে জমে থাকা পানিতে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময়ে পাশে থাকা ইব্রাহীম ও আমিনুল হক তার সাহায্যে এগিয়ে এলে আমিনুল ছিটকে অন্যত্র পড়ে যান এবং ইব্রাহীম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।