মাদারীপুর জেলে হাজতির মৃত্যু
মাদারীপুর জেলা কারাগারে মাদক মামলায় গ্রেপ্তার এক হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে।
জেল সুপার মোসাম্মাত পারভীন জানান, শনিবার রাতে শাহিন মোল্লা (৩০) নামে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
এর আগে রাত ৮ টার দিকে শাহিন বুকে ব্যথা অনুভব করেন এবং এক বার বমি করলে তাকে দ্রুত মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
পারভীন জানান, মাদক সেবন মামলায় গত ৯ জুন হাজতে পাঠানো হয় শাহিনকে। তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলেই জানা গেছে। তার বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব সমরসিংহ গ্রামে।
গত ৮ জুন কালকিনি উপজেলার ডাসার থানার ঝাউতুলী বাজার থেকে ইয়াবাসহ শাহিনকে আটক করে আদালতে চালান করা হয়েছিল বলে জানিয়েছেন ডাসার থানার ওসি এমদাদ হক।
