রায়গঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এবিএম ইমদাদুল হক জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় রাস্তা পারাপারের সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি বাসের নিচে চাপা পড়েন বসন্ত কুমার।
হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি ইমদাদুল।
পুলিশ বাসচালক শাহজাহান আলীসহ বাসটি আটক করেছে।
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
