নকল মশলা কারখানার সন্ধান, দুজনকে দণ্ড
কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে নকল মশলা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টায় এ অভিযানের সময় কারখানা মালিকসহ দুইজনকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এক বছর করে কারাদণ্ড দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এরা হলেন, কারখানার মালিক বড়বাজার এলাকার মৃত. আতিয়ার বিশ্বাসের ছেলে কামরুজ্জামান (৫৭) ও কর্মচারী হাসান (২৫)।
অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ কাঠের গুঁড়া, ধানের তুষ, পচা মরিচ, হলুদ ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড়বাজার এলাকার লোহাপট্রিতে নামবিহীন একটি মশলা কারখানায় অভিযান চালিয়ে নকল মশলা তৈরির অভিযোগে কারখানার মালিক কামরুজ্জামান ও কর্মচারী হাসানকে করেছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা খাতুন আটককৃতদের এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
