২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তানের পর আমিনুলও মারা গেলেন

দুর্ঘটনায় স্ত্রী ও মেয়ে মারা যাওয়ার তিন দিন পর আমিনুলও চলে গেলেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায় আহত আমিনুল ইসলামের।

আমিনুল ইসলাম বরিশাল নগরীর কাশিপুর এলাকার মোকতার বাড়ির বাসিন্দা।

গত মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে দুর্ঘটনাস্থলে নিহত হয় আমিনুল ইসলামের শিশুকন্যা তাহিয়া (৩)।

হাসপাতালে নেয়ার পর মারা যান তার স্ত্রী মিলি বেগম (২২)।

ওই রাতেই আশংকাজনক অবস্থায় আমিনুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমিনুলের প্রতিবেশী সুমন চৌধুরী জানান, মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে কাশিপুর বাড়ি ফিরছিলেন আমিনুল।

পথে উজিরপুরের আটিপাড়া এলাকায় একটি মাইক্রোবাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিন জনই রাস্তায় ছিটকে পড়েন।