চট্টগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১১ শ্রমিক আহত
নগরীর কালুরঘাট শিল্প এলাকায় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১১ শ্রমিক আহত হয়েছেন।
আহতার হলেন, পপি দে (২৮), শেলী বড়ুয়া (২২), লাকী বড়ুয়া (৩০), টিটু দাশ (৩২), ছবি দত্ত (২৬), চিনু চৌধুরী (৩০), ঝিনু দাশ (২২), চম্পা (২৫), নিলু বড়ুয়া (২৭), ময়ূরী দাশ (৩০) এবং বাস চালক ইসলাম উদ্দিন (২৮)।
আহতদের সবাই আলফা টেক্সটাইলের সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন আই অ্যাপারেলসের শ্রমিক।
প্রতিষ্ঠানটি ব্যবস্থাপক (প্রশাসন) মো. জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে শ্রমিকদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে ধাক্কা খায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাজমুল হোসেন জানান, আহতদের মধ্যে চালক ইসলাম, শ্রমিক টিটু, ছবি এবং ঝিনু হাসপাতালে ভর্তি আছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
