২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে যুবককে গলাকেটে হত্যা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 06:18 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার উপজেলার মাদিলাহাটের খন্ডখই গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কুদ্দুস (৩৫) ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

ফুলবাড়ী পুলিশ সার্কেল এএসপি সুশান্ত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই গ্রামের একটি ধান ক্ষেত থেকে কুদ্দুসের গলা ও পেট কাটা লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একই গ্রামের প্রবাদ হোসেনের ছেলে বুলু হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। বুলুর বাড়িতে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে

এ ঘটনায় ফুলবাড়ী থানায় হত্যা মামলা হয়েছে বলে জানান তিনি।