২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শাটল ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 03:48 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নিহত ফারজানা আক্তার (১৮) কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বায়েজিদ থানার এসআই আবুল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্যানারি বটতল এলাকায় বিশ্ববিদ্যালয়ের রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

আহত মো. সাজু (২৩) শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আবুল হোসেন বলেন, সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ক্যাম্পাসে যাওয়ার পথে ট্যানারি বটতল এলাকায় ফারজানা ও সাজুকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ফারজানা মারা যায়।