২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে খুনের মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 02:43 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার সকালে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ মারা যান আব্দুল  বাতেন (৩৫)।

সাভার ব্যাংক টাউন এলাকার বাসিন্দা দারোগ আালীর ছেলে বাতেন সাভার থানায় একটি খুনের মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র সুপার মো. জাহাঙ্গীর কবির।

তিনি বলেন, সকাল ১০টার দিকে বাতেন অসুস্থবোধ করলে প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার বলেন, বাতেনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল।

২০১৩ সালে খুনের মামলায় গ্রেপ্তারের পর বাতেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগাঠারে পাঠানো হয়। সেখান থেকে এ বছরের ৩১ মে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ওই মামলা বিচারাধীন রয়েছে।