২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পিটুনিতে ডাকাত নিহত

সাভারের আশুলিয়ায় স্থানীয়দের পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 02:03 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার ভোরের দিকে আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকায় বরিশাল হাউজিংয়ের সহ-সভাপতি কাঞ্চন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া লাশের পাশ থেকে একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেন নি তিনি।

বরিশাল হাউজিংয়ের সহ-সভাপতি কাঞ্চন মিয়া বলেন, সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশের সময় টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন তারা। চিৎকার শুনে এলাকাবাসী বেরিয়ে আসলে ডাকাতরা কয়েকটি হতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এলাকাবাসী এক ডাকাতকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।