২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে ভাংচুর

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) ওভার টাইমের দাবিতে ভাংচুর চালিয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 10:51 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভ শুরু হয় সিইপিজেডের চার নম্বর সেক্টরের এনএলজেড ফ্যাশন লিমিটেডে। এরপর রাত ৮টার দিকে কারখানার ভেতর ভাংচুর শুর করে তারা।

রাত সাড়ে ৯টার পর কারখানা মালিক মো. জাহেদুল ইসলামের উপস্থিতিতে এবং পুলিশের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক শুরু হয়েছে।

শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটিতে ৩৭৫ জন শ্রমিক আছে। বর্ধিত ওভার টাইমের দাবি তারা আগেই মালিককে জানিয়েছিল বলে দাবি করেন।

“মঙ্গলবার বিকালে মালিকের প্রতিনিধিরা বেতন ও ওভার টাইম দেয়া শুরু করে। এসময় বর্ধিত দাবি অনুসারে ওভার টাইম না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।”

এরপর কারখানার মূল ফটক বন্ধ করে সন্ধ্যা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

পরিদর্শক আরিফুর বলেন, রাত ৮টা পর্যন্তুও মালিক না আসায় শ্রমিকরা কারখানার ভেতর ভাংচুর শুরু করে।

শিল্প পুলিশ গেলেও শ্রমিকরা ফটক আটকে রাখায় তারা ঢুকতে পারেনি।

ইপিজেড থানার ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মালিক আসার পর সমঝোতা বৈঠক শুরু হয়েছে।