সিরাজগঞ্জে আগুনে পুড়েছে ১১ দোকান
সিরাজগঞ্জের চৌহালীতে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে।
দোকান ঘরগুলোর মালিক আকতারুজ্জামান বলেন, “আগুনে দুটি কাপড়ের দোকান, ওষুধ, কম্পিউটার, ফটোকপি, মোবাইল সার্ভিসিং, পেট্রোল, ইলেকট্রিক সামগ্রী, মুদি দোকানসহ ১১টি দোকান ও মালামাল পুড়ে গেছে।এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়দের সহায়তায় তিনঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।”
চৌহালী থানার ওসি শামছুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে থেকে আগুনের সূচনা হয়।
