২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দম্পতিকে অজ্ঞান করে লুট

রাজধানীর হাজারীবাগে এক দম্পতিকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়েছে গৃহকর্মী বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার রাতে হাজারীবাগ কোম্পানিগঞ্জ ঘাটের ৩৮/১৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহকর্তা তরিকুল আহমেদ তফু ও গৃহকর্ত্রী কানিজ ফাতেমাকে সোমবার দুপুরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সাততলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। তবে খোয়া যাওয়া টাকা ও স্বর্ণের পরিমাণ জানা যায়নি।

তফুর স্বজন রফিক নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু’দিন আগে একজন গৃহকর্মী তাদের বাসায় কাজ নেয়। সকাল থেকে ওই গৃহকর্মীকে পাওয়া যাচ্ছিল না।

“ধারণা করছি, ওই গৃহকর্মী সেজে আসা অজ্ঞান পার্টির সদস্য রাতের খাবারের সঙ্গে তফু ও কানিজকে কিছু খাইয়ে সবকিছু নিয়ে গেছে।”

হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম বলেন, “ঘটনা শুনে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।”