২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে নোটিশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় ছয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 08:18 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান  বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে নোটিশের জবাব দেয়ার জন্য ১২ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।

নোটিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের আকিব জাবেদ খান, আল মামুন, ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের রেজা শরীফ, এনামুল হক মনি, অর্থনীতি ৩য় বর্ষের সাইদুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞানের ১ম বর্ষের মিঠুন দে।

উপাচার্য আরো জানান, গত বৃহস্পতিবার রেজিস্ট্রার কার্যালয়ে ভাংচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনার পরপরই সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করে, এর উপর ভিত্তি  করে ৬ শিক্ষার্থীকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।

তাদের জবাবের পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।