জামালপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত চন্দন (৪৫) ইসলামপুর বাজারে পাল মিষ্টান্ন ভান্ডারের শ্রমিক ছিলেন। তিনি ইসলামপুর পৌর এলাকার পাটনিপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।
জামালপুর জিআরপি থানার ওসি খোকন চন্দ্র সরকার জানান, রোববার রাত ১১টায় হোটেল থেকে ছুটি নিয়ে বাসায় ফেরেন নি চন্দন। সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনের পাথর ঘাটা ব্রিজের নিচে তার মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
ওসি খোকন বলেন, “চন্দন ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে মারা গেছেন না তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রাখা হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পরই জানা যাবে।”
