২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ফাঁসির আসামির লাশ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলায় হত্যামামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 11:23 AM

Updated : 22 Aug 2022, 06:26 PM

নিহত নায়েব আলী উচ্চ আদালত থেকে পাওয়া জামিনে চার/পাঁচ দিন আগে ফরিদপুর জেলা কারাগার থেকে বেরোন। জজ আদালতের মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার পর তিনি জামিন পান।

বৃহস্পতিবার ভোরের দিকে চরমাধবদিয়া ইউনিয়নের হঠাৎবাজার এলাকায় বেড়িবাঁধের ওপর তার লাশ পাওয়া যায় বলে ফরিদপুর কোতয়ালি থানার এসআই রাজিউর রহমান জানান।

নিহতের মাথার বাঁ পাশে কানের ওপর ক্ষত চিহ্ন রয়েছে জানিয়ে এসআই বলেন, “সম্ভবত তাকে গুলি করে হত্যা করা হয়েছে।”

নায়েব ফরিদপুর সদরের বৈঠাখালি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।