২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

মাগুরা সদরে বাসের ধাক্কায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 06:37 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার কছুন্দি বাজার এলাকায় মাগুরা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল (১২) মধুখালী উপজেলার বকসীপুর গ্রামের সাইদুল মৃধার ছেলে। সে গয়েশপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, গ্রামের রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে হঠাৎ করে রুবেল মহাসড়কে উঠে যায়। এ সময় খুলনা খেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।