২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কয়েদীর আত্মহত্যা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের সাজাপ্রাপ্ত এক কয়েদী আত্মহত্যা করেছেন বলে  কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:45 AM

Updated : 22 Aug 2022, 06:25 PM

মঙ্গলবাররাত ৮টার দিকে কারাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জাকির (৩৫) নামের ওই কয়েদী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর

ডটকমকে জানান, সন্ধ্যার পর জাকির কারা হাসপাতালের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। অন্যান্য কয়েদীরা তা দেখে তাকে উদ্ধার করে।

পরে কারাগার কর্তৃপক্ষ তাকে চমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ছগির মিয়া আরো জানান, জাকির ২০০৭ সাল থেকে কারাগারে বন্দি আছেন। নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় সে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।

নিহত জাকির কারাগারের ভেতরে  কয়েদী-হাজতীদের হিসাব রাখার দায়িত্বেও ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ।