২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীষ মনোয়ারের জামিন

প্রতিষ্ঠানের সহকর্মীকে অপহরণের মামলায় গ্রেপ্তার জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)শীষ মনোয়ার জামিন পেয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 10:09 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

এই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক আবু বকর সিদ্দিক সবুজকে উদ্ধার এবং অপহরণের ‘হোতা’ রফিকুল ইসলাম নয়নকে গ্রেপ্তারের এক সপ্তাহ পর জামিন পেলেন শীষ।

গত ২৮ মে মুন্সীগঞ্জ থেকে সবুজকে উদ্ধারের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, জাজ মাল্টিমিডিয়ার চাকরিচ্যুত কর্মী নয়ন এই অপহরণ করে। এর সঙ্গে শীষ মনোয়ার জড়িত নন বলে তিনি মনে করছেন।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ ১০ হাজার টাকা মুচলেকায় শীষ মনোয়ারকে জামিন দেন।

সবুজ অপহরণের পর তার পরিবারের মামলায় শীষ মনোয়ারকে আসামি করা হলে গত ৩ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে রিমান্ডেও নেয়া হয়। দুদিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন শীষ।

গত ২৬ এপ্রিল সবুজ অফিসে যাওয়ার পথে অপহৃত হন। এ ঘটনায় সজিবের বাবা আব্দুর রহিম প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মামলা করেন তিনি।

অপহরণের ঘটনায় চলচ্চিত্র নির্মাতা শীষ মনোয়ার রিমান্ডে