২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: ৯ পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটিতে পুলিশের ৯ কর্মকর্তার সাক্ষ্য নেয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:16 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার বিকেল ৩টায় জেলা সার্কিট হাউজে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সন্ধ্যা পৌঁনে ৬টা পর্যন্ত পুলিশের এক কর্মকর্তা সাক্ষ্য দিয়ে বের হন।

এর আগে তদন্ত কমিটি পুলিশের অপর তিন কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে।

হাইকোর্টের নির্দেশে জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি এ নিয়ে ৮ দফায় সাক্ষ্য নেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে জেলা সার্কিট হাউজে আসেন তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, প্রত্যাহার করা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া, ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, সহকারী পুলিশ সুপার ক অঞ্চল আজীম উল আহসান, সহকারী পুলিশ সুপার খ অঞ্চল জীবন কান্তি সরকার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মঈনুর রহমান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে জেলা সার্কিট হাউজে এসে হাজির হন পুলিশের ৯ কর্মকর্তা।

৩টা ২০ মিনিটে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা হাজির হন।

বিকেল পৌঁনে ৬টা পর্যন্ত মাত্র পুলিশের এক কর্মকর্তা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়ে বের হন।