অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষক কারাগারে
শেরপুরে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের মামলায় আজহার আলী নামে শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার শেরপুরের ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনম ইলিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজহার আলী শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের চাকরিচ্যুত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পরে তাকে চাকরি না দিয়ে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে ওই টাকা গ্রহণের কথা অস্বীকার করলে আজহার আলীর বিরুদ্ধে আদালতে আত্মসাতের মামলা ঠুকে দেন আব্দুর রহমান।
ওই মামলায় ৬ মে আজহার আলী হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন লাভ করেন।
অর্ন্তবতীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৩ জুন নিম্ন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজহার আলীর বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় তদন্তে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপুল অর্থ আত্মসাতের প্রমান পাওয়া গেছে। এজন্যও তার বিরুদ্ধে পৃথক মামলা হতে পারে বলে স্কুল সূত্রে জানা গেছে।
