প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন শামীম
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব হিসাবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
১৯৮২ ব্যাচের (নিয়মিত) তথ্য ক্যাডারের কর্মকর্তা শামীম চৌধুরী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক এবং প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান।
তিনি ২০০৯ থেকে এ বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রেসসচিবের দায়িত্ব পালন করেন।
এরপর থেকে প্রেসসচিবের পদটি ফাঁকা ছিল। চার মাসেরও বেশি সময় পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব নিয়োগ দেয়া হল।
