২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহ সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার  ভোরে  উপজেলার গোপালপুর  বাজার থেকে আশাদুল ইসলাম আশাকে (৪৫)  গ্রেপ্তার করা হয়।

আশা উপজেলার নাথকুন্ডু গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান,  গোপন সুত্রে খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে আশাকে পুলিশ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে শার্টারগান  ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি সদর উপজেলার হলিধানি গ্রামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আশা জড়িত বলেও তিনি জানান।