২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কৃষককে গলা কেটে  হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 12:31 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দূর্গানগর ইউনিয়নের মানুষমুড়া গ্রাম থেকে শাহাদত হোসেনের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মুসা প্রামানিকের ছেলে।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, সোমবার রাতে বাড়ির পাশে ধান মাড়াই করে সেখানেই ঘুমিয়ে পড়েন শাহাদত। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে চলে যায়।

সকালে লাশ পড়ে থাকতে দেখে তার স্বজনরা পুলিশে খবর দেয়।

ওসি বলেন, পূর্ব শক্রতার জের ধরে শাহাদাতকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।