২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হত্যায় আটক ৮

পাবনায় আতাইকুলায় চারজনকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 02:58 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

এরা হলেন- মোস্তফা কামাল, আবু সামা, কিনু, আব্দুর রহমান, আবু সাঈদ, কালু প্রামাণিক, ইউসুফ প্রামাণিক ও স্বপন হোসেন।
রোববার সকালে ধর্মগ্রাম, পুষ্পপাড়া, মধুপুর ও ভাঙ্গাবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে বলে আতাইকুল থানার ওসি আকরাম হোসেন জানিয়েছেন।

শনিবার রাত সোয়া ৮টার দিকের আতাইকুলার পুষ্পপাড়া বাজারে একটি চায়ের দোকানে মুখোশধারীদের হামলায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো একজন সকালে মারা গেছেন।

হতাহতরা সবাই একটি চায়ের দোকানে বসে থাকার সময় ওই হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাতে সকাল থেকে পুষ্পপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।