২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে একজনের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একজনের লাশ উদ্ধার হয়েছে, যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 11:02 AM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিসিক শিল্প নগরী এলাকায় পানির পাম্পের কাছে রাস্তার পাশে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন টঙ্গী থানার এসআই মো. আব্দুল মান্নান তালুকদার।

নিহতের পরিচয় জানাতে না পরলেও বয়স আনুমানিক ৩৯ বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নীল স্ট্রাইপের হাফ হাতা গেঞ্জি ও ছাই রংয়ের ফুল প্যান্ট পড়া নিহতের  বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।”

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।