২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গুলি করে, কুপিয়ে ২ জনকে হত্যা

মাদারীপুরের রাজৈরে দুজনকে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 10:44 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শনিবার রাত সোয়া ৯টার দিকে টেকেরহাট বন্দর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানিয়েছেন।

নিহতদের একজন টেকেরহাট আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল বাশার (৪৫) বলে জানা গেছে। অন্যজন ভ্যানচালক বলে জানা গেলেও তার পরিচয় পাওয়া যায়নি।

রাজৈর থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।