২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা কাজী আমিনুল হকের মৃত্যু

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা হাজী আমিনুল হক (৮৫) মারা গেছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 06:19 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার রাত ১২টার দিকে বাবুপাড়ার নিজ বাসভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির এ সদস্যর মৃত্যু হয় বলে জানান তার ছেলে কাজী মাহবুবুল হক দোদুল।

দোদুল সাংবাদিকদের জানান, বার্ধ্ক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, শনিবার আসরের নামাজের পর আলীয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ডাক বাংলো কবরস্থানে তাকে দাফন করা হয়।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।