টঙ্গীতে স্টীল কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় এসএস স্টীল মিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় কারখানায় আগুন লাগে।
টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া আট টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
