চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জনি ধর (২৭) চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের সোনা ধরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর হাজারী গলির মিতালি মার্কেটের একটি কক্ষে জনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এরপর উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
