২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে টর্নেডো, আহত ৩০

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে টর্নেডোর আঘাতে পাঁচটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয় অন্তত ৩০ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 04:47 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার সকালে খন্দকার পাড়া, মৌলভী পাড়া, পাগলা পাড়া, পশ্চিম পাড়া ও ঝোপনার উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড় এক মিনিট স্থায়ী ছিল বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টায় মাত্র এক মিনিট স্থায়ী এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। পল্লী বিদ্যুৎ লাইনের তিনটি খুঁটি উপড়ে পড়েছে।

বিভিন্ন গ্রামে আহতদের স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।