২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 12:31 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

গ্রেপ্তাররা হলেন- মো. সুজন এবং নুর মোহাম্মদ।

বুধবার ভোর রাতে আরেফিন নগরের ছিন্নমূল বস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ বোস্তামী থানার এসআই রুবেল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 

তিনি বলেন, “আরেফিন নগরে ছিন্নমূল এলাকার ভূমি দখলকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সুজন ছিন্নমূল এলাকার এয়াকুব বাহিনীর নেতা এয়াকুবের ‘সেকেন্ড ইন কমান্ড’।

“তাদের কাছ থেকে একটি এলজি, একটি রিভলভার ও রিভলভারের ৫ রাউন্ড গুলি জব্দ করেছে।”

গ্রেপ্তার দুইজনই ওই এলাকায় অবৈধভাবে ভ’মি দখল, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ কর্মকর্তা রুবেল হাওলাদার জানিয়েছেন। 

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা হয়েছে।