‘ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা’ মেডিকেল ছাত্রীর
রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেলের তিন তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক মেডিকেল ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে সহপাঠীরা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহত ওই ছাত্রী (নাম প্রকাশ করা হলো না) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এমবিবিএস ৫১তম ব্যাচের শেষ বর্ষের ছাত্রী।
তাকে রামেক হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানন্তর করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এসআই শাহাদাৎ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রামেকের আয়েশা সিদ্দিকা আবাসিক হলের তিন তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান ওই ছাত্রী।
সহপাঠীদের বরাত দিয়ে তিনি জানান, এক শিক্ষানবিস চিকিৎসকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সকালে তার সঙ্গে বেরিয়ে যান এবং দুপুরে হলে ফিরে আসেন। বেশ কিছুক্ষণ মোবাইল ফোনে কথা বলেন। এর পরপরই হলের ছাদ থেকে লাফ দেন।
