চট্টগ্রামে হোটেলে স্কুলছাত্রীকে ধর্ষণ
চট্টগ্রামের একটি হোটেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষিত স্কুলছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে লালখান বাজারের একটি আবাসিক হোটেল থেকে দুইজনকে গ্রেপ্তার ও ওই ছাত্রীকে উদ্ধার করে।
গ্রেপ্তার নজরুল ইসলামের (৩২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে ছাত্রীটির পরিবার।
আটক অন্য ব্যক্তি রহমত উল্লাহ (২৯) নজরুলের সহযোগী বলে জানিয়েছেন নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার শাহ আব্দুর রউফ।
পুলিশ কর্মকর্তা শাহ আব্দুর রউফ জানান, চট্টগ্রামের একটি স্কুলেপড়–য়া ওই ছাত্রীর সঙ্গে নজরুলের মোবাইল ফোনে পরিচয়।
“দুই দিন আগে তাকে ওই আবাসিক হোটেলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে নজরুল। মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে আমরা অভিযান চালাই।”
এসি আব্দুর রউফ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
কোতোয়ালি থানার এসআই উৎপল বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজরুল ঢাকায় ব্যবসা করেন। রহমত তার বন্ধু।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।
