সিঁদ কেটে ঢুকে পোশাক শ্রমিককে হত্যা
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক পোশাক কর্মীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
সাজেদা নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ের গাউস ফ্যাশনের কর্মী। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট।
আকবর শাহ থানার ওসি আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাপলা আবাসিকের শেষপ্রান্তে পাহাড় সংলগ্ন এলাকায় একটি টিন শেড ঘরে সাজেদা একা থাকতেন।
“সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সাজেদার গলায়, বুকে, মুখে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। দুর্বৃত্তরা তার মোবাইল নিয়ে গেছে।”
চুরি করতে ঢুকলে দেখে ফেলায় সাজেদাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
