২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 01:48 AM

Updated : 25 Apr 2022, 04:14 PM

সোমবার রাত পৌনে ১২টার দিকে সৈয়দপুরের চিকলি বাজার এলাকায়  সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সৈয়দপুর থানার ওসি শহিদার রহমান জানান।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- উপজেলার  হাতিখানা মহল্লার উমর ফারুকের ছেলে শহিদুল ইসলাম (৩০) এবং মুন্সিপাড়া এলাকার নুসরাত আলীর ছেলে মো. সাগর (২৮)।

ওসি জানান, রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহী  পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত। আহতদের সৈয়দপুর হাসপাতালে নেয়া হলে সাগরের মৃত্যু হয়।

আহতদের মধ্যে নুসরাত আলী (৪০) এবং এরশাদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।