একরাম হত্যায় আরো দুজন গ্রেপ্তার
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর থেকে দুইজনকে আটক করেছে র্যাব।
এরা হলেন-জাহিদুল ইসলাম (২৮) ও মীর হোসেন স্বপন (২৮)।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান বলেন, সোমবার গাজীপুর চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।
গত ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
এর আগে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটজনকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব, যাদের সাতজন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র্যাব জানায়।
