২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্ত্যক্তকারীর’ জননাঙ্গে অ্যাসিড

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ‘উত্ত্যক্তকারী’ এক যুবকের জননাঙ্গে অ্যাসিড মেরেছেন এক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 12:25 AM

Updated : 25 Apr 2022, 04:14 PM

সোমবার রাত ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের কবীরাঘাট গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। অ্যাসিড নিক্ষেপকারীকে আটক করেছে পুলিশ।

অ্যাসিডদগ্ধ খাদেমুল ইসলাম (২৮) একই গ্রামের আলিমুদ্দিনের ছেলে। তিনি কৃষি পণ্য ব্যবসায়ী।

আটক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরেই খাদেম বিরক্ত করে আসছিল এবং নানা অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। বারবার নিষেধ করা সত্ত্বেও সে শুনছিলো না।

“এতে আমার পরিবারে কোন্দল দেখা দেয়ায় এক পর্যায়ে সহ্য করতে না পেরে রাতে তাকে মোবাইলে ঘরে ডাকি। ফোন পেয়ে সে মনে করেছে আমি তার কুপ্রস্তাবে সাড়া দিয়েছি। তাই সে চলে আসে। ঘরের দরজা বন্ধ করার পর তার গায়ে অ্যাসিড ছুড়ি।”

বালিয়াডাঙ্গী থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, “খাদেমের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে।”

অ্যাসিডে খাদেমের জননাঙ্গসহ শরীরের নিচের অংশের অনেকটাই পুড়ে গেছে বলে জানান তিনি।