২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে দণ্ডিত  

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 08:11 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডিত শাহেল মিয়া (১৯) উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের তাহের আলীর ছেলে।

ইউএনও জানান, শাহেল স্থানীয় নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ঘাগটিয়া এলাকা থেকে কুলাউড়া থানার স্থানীয় এক ইউপি সদস্যের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

পরে তাকে ইউএনও কার্যালয়ে এনে বিচার করা হয়।

ইউএনও বলেন, ওই যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা দিতে ব্যর্থ হলে ১৫ দিনের কারাভোগ করতে হবে।

তাকে গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা এ এস আই আহাদ জানান, বিকালে তাকে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।