২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে গ্রাম পুলিশ খুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে দুষ্কৃতকারীর হামলায় এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 07:09 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

নিহত তালেব উদ্দিন (৪৮) পুটিমারী ইউনিয়নের ধাইজান গ্রামের প্রয়াত ময়েজ উদ্দীনের ছেলে।

শুক্রবার গভীর রাতে তাকে কুপিয়ে আহত করা হয়। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।

নিহত তালেবের স্ত্রী আঞ্জু বেগম জানান, শুক্রবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে ৭/৮ জন লোক তার স্বামীকে ধারোলো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে চলে যায়।

এ সময় তার চিৎকারে এলাকাবাসী এসে তার স্বামীকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিশোরগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কোনো মামলা করা হয়নি। মামলা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েদ লিটন জানান, এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছিল তালেব উদ্দীন। এ কারণে দুষ্কৃতকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।