২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

শেরপুরে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়কালে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 06:50 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার রাতে গ্রেপ্তাররা হলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা মাসুদ ময়না (৫২), জহিরুল ইসলাম (৩৪) ও নাজির হোসেন (২৮)।

রোববার দুপুরে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।   

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, এ ব্যাপারে শেরপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আবেদন করা হয়েছে আদালতে।

এ ব্যাপারে শুনানি হবে সোমবার।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, বেশ কিছুদিন ধরেই শহরের নিউমার্কেট এলাকায় ফল, কাচাঁমাল ব্যবসায়ী ও হকারদের কাছ থেকে মোস্তফা ও তার সহযোগীরা চাঁদা আদায় করে আসছিল।

বিষয়টি স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ সুপার মেহেদুল করিমকে জানালে তার নির্দেশে শনিবার জেলা শহরের নিউমার্কেট এলাকা ও সদর উপজেলার বাজিতখিলা বাজারে অভিযান চালিয়ে পুলিশ এ চাঁদাবাজদের আটক করে।